হাদিস · 65261
সেই সত্তার কসম, যার হাতে আমার জীবন। এ সূরা হচ্ছে সমগ্র কুরআনের এক-তৃতীয়াংশের সমান।
আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত,
এক ব্যক্তি আরেক ব্যক্তিকে {قُلْ هُوَ اللَّهُ أَحَد} পড়তে শুনলেন। সে বার বার তা মুখে উচ্চারণ করছিল। পরদিন সকালে তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে এ ব্যাপারে বললেন। যেন ঐ ব্যক্তি তা কম মনে করল। তখন রাসূল সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম বললেন, “সেই সত্তার কসম, যার হাতে আমার জীবন। এ সূরা হচ্ছে সমগ্র কুরআনের এক-তৃতীয়াংশের সমান।”
ব্যাখ্যা
আবু সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, এক ব্যক্তি অন্য ব্যক্তিকে {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} সূরা তেলাওয়াত করতে এবং সারা রাত ধরে এটি আবৃত্তি করতে শুনেছেন, এতে কিছু যোগ করেননি। সকাল হলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে তার বিষয়টি উল্লেখ করল। প্রশ্নকারী মনে করেছিলেন যে এটি খুব কম, তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর দেওয়ার অর্থে শপথ করে বললেন: "যার হাতে আমার প্রাণ, সেই সত্তার শপথ, এটি কুরআনের এক তৃতীয়াংশের সমান।"
হাদিসের শিক্ষা
- সূরা আল-ইখলাসের ফযীলত এবং এটি কুরআনের এক-তৃতীয়াংশের সমান।
- রাতের সালাতে তিলাওয়াতের বৈধতা, এমনকি যদি তা মাত্র কয়েকটি আয়াত হয় এবং সেগুলো পুনরাবৃত্তি করা বৈধ এবং তাকে কম না জানা।
- আল-মাজিরি বলেন: কেউ বলেছেন: এর অর্থ হল কুরআন এর বিষয়বস্তু তিন ধরণের: আল্লাহর সিফাত, বিধান এবং ঘটনাবলী। আর {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} সম্পূর্ণরূপে আল্লাহর সিফাতের জন্য খাস, তাই এটি এক তৃতীয়াংশ এবং তিনটি অংশের একটি অংশ। আবার কেউ বলেছেন: এর অর্থ হল, এটি তিলাওয়াতের সওয়াব বহুগুণ করা ছাড়া কুরআনের এক তৃতীয়াংশ তিলাওয়াতের সওয়াবের সমান।
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Türkçe · Bahasa Indonesia · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন