হাদিস · 65095

হে বিলাল! সালাত কায়িম করো। আর তার মাধ্যমে আমাদেরকে শান্তি দাও”।

عن سالم بن أبي الجَعْدِ قال: قال رجل: ليتني صَلَّيتُ فاسترحْتُ، فكأنّهم عابُوا ذلك عليه، فقال: سمعتُ رسولَ الله صلى الله عليه وسلم يقول: «يا بلالُ، أقِمِ الصَّلاةَ، أرِحْنا بها».

সালিম ইবনু আবুল জা’দ সুত্রে বর্ণিত। তিনি বলেন, এক ব্যাক্তি বললেন, যদি আমি সালাত আদায় করতাম তাহলে প্রশান্তি পেতাম, তারা যেন বিষয়টি অপছন্দ করল। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,

“হে বিলাল! সালাত কায়িম করো। আর তার মাধ্যমে আমাদেরকে শান্তি দাও”।

সহিহ সূত্র: আবু দাউদ · رواه أبو داود

ব্যাখ্যা

সাহাবীদের একজন বললেন, যদি আমি সালাত আদায় করতে পারতাম তাহলে প্রশান্তি পেতাম, তখন তার পাশে থাকা উপস্থিত লোকজন যেন সেটিকে দোষ মনে করলো। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ হে বিলাল! জোরে সালাতের আজান দাও এবং তার ইকামত দাও , যেন আমরা তার মাধ্যমে স্বস্তি লাভ করতে পারি। কারণ, তার ভেতর আল্লাহর সাথে কথোপকথন এবং অন্তর ও রূহের প্রশান্তি রয়েছে।

হাদিসের শিক্ষা

  • সালাতের মাধ্যমে অন্তরের প্রশান্তি লাভ হয়। কারণ, তাতে আল্লাহর সাথে একান্তে কথোপকথন রয়েছে।
  • ইবাদতে অলসতা প্রদর্শনকারীকে তিরস্কার করা।
  • যে ব্যক্তি নিজের ওপর থাকা ওয়াজিব আদায় করলো এবং তার নিজের দায়িত্ব থেকে মুক্ত হলো, তার প্রশান্তি ও আত্মতৃপ্তির অনুভূতি হাসিল হলো।

সালাতের ফযীলতআযান ও ইকামাত

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়