হাদিস · 65093

বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেয়া”।

عن جابرٍ رضي الله عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: «إِنَّ بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ الشِّرْكِ وَالْكُفْرِ تَرْكَ الصَّلَاةِ».

জাবির রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি,

“বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেয়া”।

সহিহ সূত্র: মুসলিম · رواه مسلم

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ফরয সালাত ত্যাগ করা থেকে সতর্ক করেছেন এবং তিনি সংবাদ দিয়েছেন, বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পতিত হওয়ার মাঝে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেয়া। কারণ, সালাত হলো ইসলামের দ্বিতীয় রোকন আর ইসলামে তার গুরুত্ব অনেক বেশী। অতএব যে সালাত ওয়াজিব হওয়াকে অস্বীকার করে ত্যাগ করবে সে সকল মুসলিমের নিকট কাফির। আর যদি শিথিলতা ও অলসতাবশত একেবারেই তা ত্যাগ করে সেও কাফির। এই মাসআলার ওপর সাহাবীদের ঐক্যমত্য বর্ণনা করা হয়েছে। আর যদি কখনো ছাড়ে কখনো পড়ে সেও এই কঠিন হুশিয়ারির সম্মুখীন।

হাদিসের শিক্ষা

  • সালাত ও সালাতের প্রতি যত্নশীল থাকার গুরুত্ব। কারণ তা কুফর ও ঈমানের মাঝে পার্থক্যকারী।
  • সালাত ত্যাগ ও নষ্ট করা বিষয়ে কঠিন সতর্ক বাণী।

ইসলাম ভঙ্গকারী বিষয়সমূহকুফরীসালাত ওয়াজিব হওয়া এবং তা পরিত্যাগকারীর বিধান

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়