হাদিস · 65090

মাসজিদুল হারাম ব্যতীত আমার এ মসজিদে সালাত আদায় করা অন্য মসজিদে এক হাজার সালাতের চেয়ে উত্তম”।

عَنْ ‌أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ».

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

“মাসজিদুল হারাম ব্যতীত আমার এ মসজিদে সালাত আদায় করা অন্য মসজিদে এক হাজার সালাতের চেয়ে উত্তম”।

সহিহ সূত্র: বুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর মসজিদে সালাত আদায় করার ফযীলত বর্ণনা করেছেন। এবং তা যমীনের অন্যান্য মসজিদের তুলনায় এক হাজার সালাতের চেয়ে উত্তম, তবে মক্কার মসজিদে হারাম ব্যতীত। কারণ, তাতে সালাত আদায় মসজিদে নববীর থেকেও উত্তম।

হাদিসের শিক্ষা

  • মসজিদুল হারাম ও মসজিদুন নববীতে সালাতের বহুগুন সাওয়াব প্রতিয়মান হয়।
  • মসজিদুল হারামে এক সালাত অন্যান্য মসজিদে এক লক্ষ সালাত থেকে উত্তম।

Rulings of the Prophet's Mosqueমসজিদের বিধানসমূহ

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়