হাদিস · 65085
আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ইসলাম গ্রহণ করতে এলাম, তিনি আমাকে বরই পাতা মেশানো পানি দিয়ে গোসল করার নির্দেশ দিলেন।
عن قيس بن عاصم رضي الله عنه قال: أتيتُ النبيَّ صلى الله عليه وسلم أُريدُ الإسلامَ، فأَمَرَني أن أغتَسِلَ بماءٍ وسِدرٍ.
কাইস বিন ’আসিম রাদিয়াল্লাহু ‘আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন,
আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ইসলাম গ্রহণ করতে এলাম, তিনি আমাকে বরই পাতা মেশানো পানি দিয়ে গোসল করার নির্দেশ দিলেন।
ব্যাখ্যা
কাইস বিন ’আসিম ইসলাম গ্রহণ করার ইচ্ছে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বরই পাতা মিশ্রিত পানি দ্বারা গোসল করার নির্দেশ দান করেন। কারণ, বরই পাতা পরিস্কার-পরিচ্ছন্নতায় ব্যবহার করা হয়, অধিকন্তু তার রয়েছে সুবাস ও সুগন্ধি।
হাদিসের শিক্ষা
- কাফিরের ইসলামে প্রবেশ করার সময় গোসল করার বিধান প্রমাণিত হয়।
- ইসলামের সম্মান ও গুরুত্ব শরীর ও রুহ উভয় দ্বারা এক সাথে হয়ে থাকে।
- পানির সাথে অন্য পবিত্র বস্তু মিশিয়ে দিলে তার পবিত্রতা দূর হয় না।
- আধুনিক পরিচ্ছন্নতার সামগ্রী, যেমন সাবান ইত্যাদি বরই পাতার স্থলাভিষিক্ত হবে।
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন