হাদিস · 65081

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একবার উযূ করেছেন।

عَنِ ‌ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ: تَوَضَّأَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّةً مَرَّةً.

ইবনু আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন,

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একবার উযূ করেছেন।

সহিহ সূত্র: বুখারি · رواه البخاري

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো যখন উযূ করতেন তখন উযূর অঙ্গসমূহের প্রত্যেকটি অঙ্গ একবার করে ধৌত করতেন। যেমন তিনি একবার চেহারা ধৌত করতেন—কুলি করা ও নাকে পানি দেওয়া চেহারারই অন্তর্ভুক্ত—, এবং দুই হাত ও দুই পা একবার করে ধৌত করতেন। এটা হলো ওয়াজিব পরিমাণ।

হাদিসের শিক্ষা

  • উযূর অঙ্গগুলো ধোয়ার ক্ষেত্রে ওয়াজিব হলো একবার। আর যা বেশী হবে তা মুস্তাহাব।
  • কোন কোন সময় একবার একবার ধৌত করা বৈধ।
  • মাথা মাসেহ করার ক্ষেত্রে বৈধ হলো একবার।

অযুর সুন্নত ও আদবঅযুর পদ্ধতি

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়