হাদিস · 65080

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের সময় উযূ করতেন

عن عَمْرُو بْنُ عَامِرٍ عَنْ ‌أَنَس بن مالك قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ عِنْدَ كُلِّ صَلَاةٍ، قُلْتُ: كَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ؟ قَالَ: يُجْزِئُ أَحَدَنَا الْوُضُوءُ مَا لَمْ يُحْدِثْ.

‘আমর বিন আমির সূত্রে আনাস বিন মালিক হতে বর্ণিত। তিনি বলেন,

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের সময় উযূ করতেন। আমি বললামঃ আপনারা কী করতেন? তিনি বললেনঃ হাদাস (উযূ ভঙ্গের কারণ) না হওয়া পর্যন্ত আমাদের (পূর্বের) উযূ যথেষ্ট হত।

সহিহ সূত্র: বুখারি · رواه البخاري

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়াব ও ফজিলত লাভ করার উদ্দেশ্যে প্রত্যেক সালাতের জন্যে উযূ করতেন, যদিও তার উযূ ভঙ্গ না হত।

যতক্ষণ উযূ অবস্থায় থাকবে এক উযূ দ্বারা একাধিক ফরয সালাত আদায় করা বৈধ রয়েছে।

হাদিসের শিক্ষা

  • নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণতা অর্জনের জন্য প্রত্যেক সালাতের জন্যে উযূ করার আমলটি অধিকাংশ সময় করেছেন।
  • প্রত্যেক সালাতের জন্যে উযূ করা মুস্তাহাব।
  • এক উযূ দ্বারা একাধিক সালাত আদায় করা বৈধ।

অযুর ফযীলত

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়