হাদিস · 65076

শেষ যুগে আমার উম্মতের মধ্যে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা তোমাদের এমন হাদীস শোনাবে যা তোমরা কিংবা তোমাদের পূর্বপুরুষরা কেউ শোনেনি। অতএব তোমরা সাবধান থাকবে এবং তাদেরও সাবধান…

عَنْ ‌أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «سَيَكُونُ فِي آخِرِ أُمَّتِي أُنَاسٌ يُحَدِّثُونَكُمْ مَا لَمْ تَسْمَعُوا أَنْتُمْ وَلَا آبَاؤُكُمْ، فَإِيَّاكُمْ وَإِيَّاهُمْ».

আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

“শেষ যুগে আমার উম্মতের মধ্যে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা তোমাদের এমন হাদীস শোনাবে যা তোমরা কিংবা তোমাদের পূর্বপুরুষরা কেউ শোনেনি। অতএব তোমরা সাবধান থাকবে এবং তাদেরও সাবধান রাখবে।

সহিহ সূত্র: মুসলিম · رواه مسلم

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, আমার উম্মতের শেষ জমানায় কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা মিথ্যা রচনা করবে এবং তারা এমন কথা বলবে যা তাদের পূর্বে কেউ বলেনি। তারা মিথ্যা ও বানোয়াট হাদীস সম্পর্কে সংবাদ দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিচ্ছেন যে, আমরা তাদের থেকে দূরে থাকবো এবং তাদের সাথে বসবো না এবং তাদের হাদীস শুনবো না, যেন সেই বানানো হাদীস অন্তরে বদ্ধমূল না হয়ে যায়, যা থেকে মুক্ত হওয়া কঠিন হয়ে যাবে।

হাদিসের শিক্ষা

  • হাদীসটিতে নবুওয়তের একটি নিদর্শন রয়েছে , পরবর্তীতে যা ঘটবে তার সংবাদ আগেই নবী সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, বস্তুত যা সংবাদ দিয়েছেন তা ঘটছেও।
  • রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম ধর্মের ওপর যারা মিথ্যা রচনা করবে তাদের থেকে দূরে থাকতে হবে এবং তাদের মিথ্যা শোনা যাবে না।
  • বিশুদ্ধতা ও প্রমাণ্যতা যাচাই না করে হাদীস গ্রহণ করা ও প্রচার করা থেকে সতর্ক থাকা জরুরি।

সুন্নাহর গুরুত্ব ও এর মর্যাদাহাদীস সংকলনবারযাখী জীবন

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়