হাদিস · 65061
الْيَهُودُ مَغْضُوبٌ عَلَيْهِمْ، وَالنَّصَارَى ضُلَّالٌ». “ইয়াহুদীরা হলো ক্রোধে নিপতিত, আর খৃস্টানরা হলো পথভ্রষ্ট।
عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْيَهُودُ مَغْضُوبٌ عَلَيْهِمْ، وَالنَّصَارَى ضُلَّالٌ».
‘আদী ইবন হাতিম রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
«الْيَهُودُ مَغْضُوبٌ عَلَيْهِمْ، وَالنَّصَارَى ضُلَّالٌ».
“ইয়াহুদীরা হলো ক্রোধে নিপতিত, আর খৃস্টানরা হলো পথভ্রষ্ট।”
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে সংবাদ দিয়েছেন যে, ইয়াহুদীরা হলো এমন এক জাতি যাদের উপর আল্লাহর গজব পতিত হয়েছে। কেননা তারা সত্য জেনে-বুঝেও তার ওপর আমল করেনি। অন্যদিকে খৃস্টানরা হলো পথভ্রষ্ট জাতি; কারণ তারা ইলম বিহীন আমল করেছে।
হাদিসের শিক্ষা
- ইলম ও আমলের মধ্যে একত্রিকরণই হলো গজব ও পথভ্রষ্ট থেকে নাজাতের উপায়।
- হাদীসে ইয়াহুদি ও খৃস্টানদের পথ অবলম্বন করা থেকে সতর্ক করা হয়েছে এবং সিরাতুল মুসতাকীম তথা ইসলামের পথ আঁকড়ে ধরতে নির্দেশ দেওয়া হয়েছে।
- ইয়াহুদি ও খৃস্টান উভয় দলই পথভ্রষ্ট ও আল্লাহর ক্রোধে নিপতিত। তবে হাদীসে ইয়াহুদিদেরকে গজবের সাথে এবং খৃস্টানদেরকে পথভ্রষ্টার সাথে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন