হাদিস · 65018

আপনি আমাকে ইসলাম সমন্ধে এমন কথা বলে দিন, আপনার পরে যেনো তা আমাকে আর কারো কাছে জিজ্ঞেস করতে না হয়। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: «قُلْ: آمَنْتُ بِاللهِ، ثُمَّ…

عَنْ سُفْيان بنِ عَبْدِ اللهِ الثَّقَفِيّ رضي الله عنه قال: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، قُلْ لِي فِي الْإِسْلَامِ قَوْلًا لَا أَسْأَلُ عَنْهُ أَحَدًا غَيْرَكَ، قَالَ: «قُلْ: آمَنْتُ بِاللهِ، ثُمَّ اسْتَقِمْ».

সুফিয়ান ইবন আব্দুল্লাহ আল সাকাফী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন:

আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ্! আপনি আমাকে ইসলাম সমন্ধে এমন কথা বলে দিন, আপনার পরে যেনো তা আমাকে আর কারো কাছে জিজ্ঞেস করতে না হয়। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন:
«قُلْ: آمَنْتُ بِاللهِ، ثُمَّ اسْتَقِمْ».
“তুমি বলো, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। তারপর এর ওপরই প্রতিষ্ঠিত থাকো।”

সহিহ সূত্র: মুসলিম ও আহমাদ · رواه مسلم وأحمد

ব্যাখ্যা

সাহাবী সুফ্ইয়ান ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ‘আনহু নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের এমন একটি পূর্ণাঙ্গ অর্থবোধক কথা শিক্ষা দিতে বলেছেন, যা তিনি আঁকড়ে ধরবেন এবং তাঁকে ব্যতীত অন্য কাউকে আর জিজ্ঞেস করবেন না। তখন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন: তুমি বলো: আমি আল্লাহরই একত্ব কে স্বীকার করলাম। তাঁর প্রতি ঈমান আনলাম যে, অবশ্য তিনিই একমাত্র আমার রব, ইলাহ, আমার সৃষ্টা ও প্রকৃত মাবূদ, তাঁর কোন শরীক নেই। অতঃপর আল্লাহর ফরযকৃত বিধান আদায় এবং হারামকৃত জিনিস থেকে বিরত থাকবে, তাঁর আনুগত্য স্বীকার করবে এবং এর উপর অবিচল থাকবে।

হাদিসের শিক্ষা

  • দ্বীনের মূল হলো আল্লাহর রুবুবিয়্যাত, উলূহিয়্যাত ও আসমা ওয়াস-সিফাতের সাথে তাঁর প্রতি ঈমান আনা।
  • ঈমান আনার পরে ঈমানের উপর অবিচল থাকার গুরুত্ব, নিয়মিত ইবাদত চালিয়ে যাওয়া এবং এর উপর সুদৃঢ় থাকা।
  • আমলসমূহ কবূলের শর্ত হলো ঈমান।
  • আল্লাহর প্রতি ঈমান: ঈমানের মূলনীতি, ঈমান আনায়নের ফলে অন্তরের কর্মসমূহ এবং আল্লাহর প্রতি প্রকাশ্য ও অপ্রকাশ্য আনুগত্য ও আত্মসমর্পণ ইত্যাদি শামিল করে।
  • ইসতিকামাহ হলো ফরজসমূহ পালন এবং হারামসমূহ থেকে বিরত থাকার মাধ্যমে দীনের পথে অবিচল থাকা।

আল্লাহর উপর ঈমানআত্মশুদ্ধি

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়