হাদিস · 64689
বিচারের ক্ষেত্রে ঘুষখোর ও ঘুষ প্রদানকারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন”।
عن أبي هريرة رضي الله عنه قال: لَعَنَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّاشِيَ وَالْمُرْتَشِيَ فِي الْحُكْمِ.
আবূ হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন,
“বিচারের ক্ষেত্রে ঘুষখোর ও ঘুষ প্রদানকারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন”।
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা, ঘুষ গ্রহীতা ও ঘুষ খোরদের জন্যে আল্লাহ তা‘আলার রহমত থেকে বিতাড়িত ও বঞ্চিত হওয়ার বদ-দোয়া করেছেন।
বিচারকগণ যে বিচার কার্যের গুরুভার গ্রহণ করেন তাতে অন্যায় করার জন্যে যা গ্রহণ করেন তাই ঘুষের অন্তর্ভুক্ত, যেন ঘুষদাতা অবৈধ পথে তার উদ্দেশ্য হাসিল করতে পারেন।
হাদিসের শিক্ষা
- ঘুষ দেয়া, নেয়া, মধ্যস্থতা করা এবং তার ওপর সাহায্য করা হারাম। কারণ, তাতে রয়েছে বাতিলের ওপর সাহায্য করা।
- ঘুষ আদান-প্রদান করা কবীরা গুনাহ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা ও গ্রহীতাকে লানত করেছেন।
- বিচার-ফয়সালার ক্ষেত্রে ঘুষ গ্রহণ করা সবচেয়ে বড় অপরাধ ও কঠিন গুনাহ, কারণ তাতে রয়েছে জুলম এবং আল্লাহ যা নাযিল করেননি তার দ্বারা ফয়সালা করার পাপ।
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন