হাদিস · 6399

যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সাওম পালন করবে, আল্লাহ তার ও জাহান্নামের মধ্যে আকাশ ও পৃথিবীর মধ্যেকার দূরত্বসম একটি গর্ত খনন করে দিবেন।

عن أبي أمامة رضي الله عنه مرفوعاً: «من صام يوماً في سبيل الله جعل الله بينه وبين النار خَنْدَقًا كما بين السماء والأرض».

আবূ উমামাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সাওম পালন করবে, আল্লাহ তার ও জাহান্নামের মধ্যে আকাশ ও পৃথিবীর মধ্যেকার দূরত্বসম একটি গর্ত খনন করে দিবেন।”

হাসান সূত্র: তিরমিযি · رواه الترمذي

ব্যাখ্যা

যে ব্যক্তি নিরেট আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন সাওম পালন করে তার ফযীলত সম্পর্কে হাদীসটি বর্ণিত। আল্লাহ তাকে জাহান্নাম থেকে নাজাত দেবেন এবং তাকে জাহান্নাম থেকে আসমান ও যমীনের দূরত্বের সমপরিমাণ দূরে রাখবেন।

সিয়ামের ফযীলত

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়