হাদিস · 6371

যে ব্যক্তি বাদশাহকে অপমান করল, আল্লাহ তাকে অপমান করবেন।

عن أبي بكرة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «من أهان السلطان أهانه الله».

আবূ বকরাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, “যে ব্যক্তি বাদশাহকে অপমান করল, আল্লাহ তাকে অপমান করবেন।”

হাসান সূত্র: তিরমিযি · رواه الترمذي

ব্যাখ্যা

এ হাদীসটিতে বাদশার আদেশসমূহকে হালকাভাবে দেখা নিষিদ্ধ হওয়া বিষয়ে আলোচনা করা হয়েছে। কারণ, তার ওপর বর্তাবে দুনিয়া ও আখিরাতে আল্লাহর অপমান করার মতো কঠিন হুমকী। আর শাস্তি সাধারণত আমলের ধরণ অনুযায়ী হয়ে থাকে।

নাগরিকদের উপর রাষ্ট্রপ্রধানের অধিকার

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়