হাদিস · 6369

আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট তাঁর কথা শোনা ও আনুগত্য করার উপর বায়‘আত করতাম তখন তিনি আমাদের বলতেন, “যতটুকু তোমরা পার।

عن ابن عمر رضي الله عنهما قال: كنا إذا بايعنا رسول الله صلى الله عليه وسلم على السمع والطاعة، يقول لنا: «فيما استطعتم».

ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শোনা ও আনুগত্য করার ওপর বাই‘আত করতাম, তখন তিনি বলতেন, “যতটুকু তোমরা পার”।

সহিহ সূত্র: বুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه

ব্যাখ্যা

ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহু জানাচ্ছেন যে, যখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাই‘আত করতেন, তখন তিনি তাদের শুনতে ও মানতে নির্দেশ দিতেন। মানাকে তিনি সক্ষমতার সাথে শর্তারোপ করতেন। যখন কোনো মুসলিমকে কোনো শাসক তার সক্ষমতার বাহিরে কোনো কাজ করার নির্দেশ দেয়, তখন তার আনুগত্য করা জরুরি নয়। কারণ, আল্লাহ তা‘আলা কাউকে তার সাধ্যের বাইরের কোনো দায়িত্ব দেন না।

নাগরিকদের উপর রাষ্ট্রপ্রধানের অধিকার

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়