হাদিস · 6261

যে ব্যক্তি ‘আসরের সালাত ছেড়ে দেয় তার ‘আমল বিনষ্ট হয়ে যায়।

عن بريدة بن الحصيب رضي الله عنه أنه قال: بَكِّرُوا بِصَلَاةِ الْعَصْرِ، فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ تَرَكَ صَلَاةَ الْعَصْرِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ».

বুরাইদাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন:

শীঘ্র ‘আসরের সালাত আদায় করে নাও। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি ‘আসরের সালাত ছেড়ে দেয় তার ‘আমল বিনষ্ট হয়ে যায়।”

সহিহ সূত্র: বুখারি · رواه البخاري

ব্যাখ্যা

এ হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃতভাবে আসরের সালাত সময় মতো আদায় না করে বিলম্বে আদায় করা থেকে সতর্ক করেছেন। আর যে ব্যক্তি আসরের সালাত বিলম্বে পড়ে বা ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয় এবং সে খালি হয়ে যায়।

হাদিসের শিক্ষা

  • আসরের সালাত প্রথম ওয়াক্তে ও দ্রুত আদায় করতে এবং এ সালাতের প্রতি যত্নবান হতে উৎসাহিত করা হয়েছে।
  • যে ব্যক্তি আসরের সালাত ত্যাগ করে, তার ব্যাপারে রয়েছে কঠোর হুশিয়ারী। এ সালাত কে তার সময় থেকে পিছিয়ে দেয়া, তা ছাড়া যে কোন জিনিস হাত ছাড়া করার চেয়ে মারাত্মক।কেননা এটি হলো সেই সর্বোত্তম-মধ্যবর্তী সালাত, যে সালাতের ব্যাপারে আল্লাহ তা‘আলা তাঁর বাণীতে বিশেষ নির্দেশ দিয়েছেন: حَافِظُواْ عَلَى الصَّلَوَاتِ والصَّلاَةِ الْوُسْطَى “তোমরা সালাতের প্রতি যত্নবান হও, বিশেষত সর্বশ্রেষ্ট-মধ্যবর্তী সালাতের।” [সূরা আল-বাক্বারাহ, ২৩৮]

সালাত ওয়াজিব হওয়া এবং তা পরিত্যাগকারীর বিধান

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়