হাদিস · 6208

তোমাদের ঘরসমূহকে তোমরা কবর বানাবে না।(১) নিশ্চয় যে ঘরে সূরাহ বাক্বারাহ পাঠ করা হয় শয়তান সে ঘর থেকে পালিয়ে যায়।

عن أبي هريرة رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم قال: «لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ، إِنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنَ الْبَيْتِ الَّذِي تُقْرَأُ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ».

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“ তোমাদের ঘরসমূহকে তোমরা কবর বানাবে না।(১) নিশ্চয় যে ঘরে সূরাহ বাক্বারাহ পাঠ করা হয় শয়তান সে ঘর থেকে পালিয়ে যায়।”

সহিহ সূত্র: মুসলিম · رواه مسلم

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ঘরগুলোকে সালাত মুক্ত করতে নিষেধ করেছেন, তাহলে তা কবরসমূহের মতো হবে যেখানে সালাত আদায় হয় না।

অতপর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, যে ঘরে সূরাহ বাক্বারাহ পাঠ করা হয় শয়তান সে ঘর থেকে পালিয়ে যায়।

হাদিসের শিক্ষা

  • ঘরে বেশি বেশি বিভিন্ন প্রকারের ইবাদত-বন্দেগী ও নফল সালাত আদায় করা মুস্তাহাব।
  • করবস্থানে সালাত আদায় জায়েয নেই। কেননা তা শিরকের অন্যতম মধ্যম এবং কবরবাসীর সাথে অতিভক্তির সীমালঙ্ঘন; তবে জানাযার সালাত ব্যতীত।
  • যেহেতু কবরের কাছে সালাত আদায় নিষিদ্ধ হওয়া সাহাবীদের কাছে স্বীকৃত ছিল; এ কারণে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বাসস্থানকে কবরের ন্যায় বানাতে নিষেধ করেছেন,যেখানে সালাত আদায় হয় না।

সূরা ও আয়াতসমূহের ফযীলত

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়