হাদিস · 5968

রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে থাকতেন এবং রাতে বিশ্রামের জন্য কোথাও অবতরণ করতেন, তখন তিনি ডান পার্শ্বে শয়ন করতেন। আর তিনি ফজরের কিছুক্ষণ পূর্বে বিশ্রাম নিলে…

عن أبي قتادة الأنصاري رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا كان في سفر، فعَرَّس بليل اضطجع على يمينه، وإذا عَرَّس قُبَيْل الصُّبْح نصَب ذراعه، ووضَع رَأْسه على كَفِّه.

আবূ কাতাদাহ আল-আনসারী রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে থাকতেন এবং রাতে বিশ্রামের জন্য কোথাও অবতরণ করতেন, তখন তিনি ডান পার্শ্বে শয়ন করতেন। আর তিনি ফজরের কিছুক্ষণ পূর্বে বিশ্রাম নিলে তার হাতটা খাড়া করে হাতের কব্জির উপর মাথা রেখে আরাম করতেন।’

সহিহ সূত্র: মুসলিম · رواه مسلم

ব্যাখ্যা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি সফরে ঘুমানো বা আরাম করার জন্য যদি রাতের প্রথমাংশে অবতরণ করতেন, তখন তিনি তার ডান পার্শ্বকে যমীনের উপর রাখতেন। আর যদি ফজরের নিকটতম সময়ে কোথাও অবতরণ করতেন তখন তিনি হেলান দিতেন। তিনি তার হাত দাড় করিয়ে তার উপর হেলান দিতেন। কারণ, তিনি রাতের প্রথমাংশে ডান পার্শ্বে ঘুমাতেন যেন দেহকে তার ঘুমের পূর্ণ অংশ দিতে পারেন। আর ফজরের নিকটবর্তী সময়ে তিনি হাত খাড়া করে তার উপর ঘুমাতেন যাতে ঘুম গভীর না হয়, তাহলে ফজরের সালাত তার ছুটে যাবে।

সফরের আদব ও বিধান

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়