হাদিস · 5966

তোমরা রাতে সফর কর। কেননা রাতে যমীনকে গুটিয়ে দেওয়া হয়।

عن أنس رضي الله عنه مرفوعاً: «عليكم بالدُّلْجَة، فإن الأرض تُطْوَى بالليل».

আনাস রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা রাতে সফর কর। কেননা রাতে যমীনকে গুটিয়ে দেওয়া হয়।”

সহিহ সূত্র: আবু দাউদ · رواه أبو داود

ব্যাখ্যা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে রাতে ভ্রমণ করার পরামর্শ দিচ্ছেন এবং তিনি সংবাদ দিচ্ছেন যে, যখন মুসাফির রাতে ভ্রমণ করে তখন তার জন্য যমীনকে গুটিয়ে দেওয়া হয়, ফলে সে দিনে যা পারে না রাতে তা ভ্রমণ করতে পারে। কারণ, বাহন যদি দিনে শক্তি সঞ্চয় করে ও বিশ্রাম নেয়, তাহলে সে রাতে খুব হাটতে পারে এবং তার হাটার মাত্রা বেড়ে যায়। অনুরূপভাবে গরম না থাকার কারণে মানুষ রাতে অধিক হাটতে পারে। অনুরূপভাবে গাড়ীও দিনের তুলনায় রাতে গরম কম হয়।

সফরের আদব ও বিধান

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়