হাদিস · 5886
আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অল্প শব্দে বহুল অর্থবোধক দো‘আ পছন্দ করতেন এবং তা ছাড়া অন্য দো‘আ পরিহার করতেন।
عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَحِبُّ الْجَوَامِعَ مِنَ الدُّعَاءِ، وَيَدَعُ مَا سِوَى ذَلِكَ.
‘আয়িশাহ রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন:
আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অল্প শব্দে বহুল অর্থবোধক দো‘আ পছন্দ করতেন এবং তা ছাড়া অন্য দো‘আ পরিহার করতেন।
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এমন দুআ পছন্দ করতেন যাতে দুনিয়া ও আখেরাতের কল্যাণ থাকে, যার শব্দ কম কিন্তু অর্থ অনেক এবং যার মধ্যে থাকত আল্লাহর প্রশংসা এবং ন্যায়নিষ্ঠ উদ্দেশ্য আর বাকি সবকিছু ছেড়ে দিতেন।
হাদিসের শিক্ষা
- অল্প শব্দে দোয়া করা মুস্তাহাব, যাতে ভালো অর্থ থাকে এবং কঠিন ও জটিল বিষয়-বনিতা থাকা মাকরুহ, যা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনার পরিপন্থী।
- আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অল্প শব্দে বেশী অর্থের জন্য নির্বাচিত।
- নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যার মাধ্যমে দোয়া করেছেন প্রমাণিত হয়েছে তার প্রতি আগ্রহী হওয়া; যদিও তা দীর্ঘ হয় এবং তার অনেক শব্দ থাকে, কারণ তার সবগুলো বিস্তৃত দোয়া।
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন