হাদিস · 5830

আমি আমার মৃত্যুর পরে মানুষের মাঝে পুরুষদের জন্য নারীদের চাইতে অধিকতর ক্ষতিকর কোন ফিতনা রেখে যাইনি।

عن أسامة بن زيد رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: «مَا تَرَكْتُ بَعْدِي فِتْنَةً أَضَرَّ عَلَى الرِّجَالِ مِنَ النِّسَاءِ».

উসামা ইবনু যায়দ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন:

“আমি আমার মৃত্যুর পরে মানুষের মাঝে পুরুষদের জন্য নারীদের চাইতে অধিকতর ক্ষতিকর কোন ফিতনা রেখে যাইনি।”

সহিহ সূত্র: বুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه

ব্যাখ্যা

এ হাদীসে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, তাঁর মৃত্যুর পরে পুরুষদের জন্য নারীদের চাইতে অধিক ক্ষতিকর কোন ফিতনা ও পরীক্ষা রেখে যাননি। যদি উক্ত নারী তার পরিবারের হয়, তবে সে তার কথা মতো চললে কখনও কখনও শরী‘য়তের পরিপন্থী হয়ে যায়। আর উক্ত নারী যদি পরনারী হয়, তবে তার সাথে মিশলে ও একাকার হলে অনেক ফাসাদ সৃষ্টি হবে।

হাদিসের শিক্ষা

  • মুসলিমের উচিত নারীর ফিতনা থেকে সাবধান থাকা এবং যেসব উপায়সমূহ নারী ফিতনার দিকে ধাবিত করে সেগুলোর পথ রুদ্ধ করা।
  • মুমিনের উচিত আল্লাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা এবং ফিতনা থেকে মুক্ত থেকে তাঁর দিকে এগিয়ে আসা।

প্রবৃত্তি ও লালসার নিন্দা

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়