হাদিস · 5817
আমি নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করতাম। তাঁর সালাতও মধ্যম ধরনের হতো এবং তাঁর খুৎবাও মধ্যম ধরনের হতো।
عن أبي عبد الله جابر بن سمرة رضي الله عنهما قال: كنت أصلي مع النبي صلى الله عليه وسلم الصلوات، فكانت صلاته قَصْدًا وخطبته قَصْدًا.
আবূ আব্দুল্লাহ জাবের ইবন সামুরাহ রাদিয়াল্লাহু ‘আনহু বলেন যে, ‘আমি নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করতাম। তাঁর সালাতও মধ্যম ধরনের হতো এবং তাঁর খুৎবাও মধ্যম ধরনের হতো।’
ব্যাখ্যা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লামের খুৎবা ও সালাত ছিল মধ্যম ধরনের। অধিক লম্বাও নয় আবার একেবারে সংক্ষিপ্তও নয়। মুসলিমদের জন্য সাধারণভাবে এবং ইমাম ও খতীবদের জন্য বিশেষভাবে এটি একটি অনুকরনীয় আদর্শ।
জুমার সালাতখুতবায় নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাসালাতের বিষয়ে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন