হাদিস · 5810

তার কিছু্ বাকী নেই? অর্থাৎ বকরির। তিনি বললেন, কাঁধ ছাড়া কিছু্ই বাকী নেই, তিনি বললেন, সবই বাকী আছে, কাঁধ ছাড়া।

عن عائشة رضي الله عنها : أنهم ذبحوا شاة فقال النبي صلى الله عليه وسلم : «ما بقي منها؟» قالت: ما بقي منها إلا كتفها. قال: «بقي كلها غير كتفها».

‘আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একবার তারা একটি ছাগল জবাই করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বললেন, “তার কিছুই বাকী নেই? তিনি বললেন, তার কাঁধ ছাড়া কিছুই বাকী নেই।’ তিনি বললেন, “কাঁধ ছাড়া সবটাই বাকী আছে।”

সহিহ সূত্র: তিরমিযি · رواه الترمذي

ব্যাখ্যা

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছাগল জবেহ করলেন। তারপর তার সব সদকা করে দিলেন কাঁধের অংশ ছাড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ছাগলটি সাওয়াব ও বিনিময় হিসেবে আল্লাহর নিকট বাকী আছে, আমরা তা আখিরাতে পাব। কারণ, তিনি সেটা সাদকা করেছেন। আর যে অংশ সাদকা করা হয়নি সেটা প্রকৃতপক্ষে বাকী নেই।

ফযীলত ও শিষ্ঠাচারদুনিয়াবিমুখ হওয়া ও সাবধানতা অবলম্বননফল সাদকা

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়