হাদিস · 58066

অভিভাবক ছাড়া কোনো বিয়ে নেই।

عن أبي موسى رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: «لا نِكَاحَ إِلّا بِوَليٍّ».

আবূ মূসা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

অভিভাবক ছাড়া কোনো বিয়ে নেই।

সহিহ সূত্র: আবু দাউদ, তিরমিযি, ইবনু মাজাহ ও আহমাদ · رواه أبو داود والترمذي وابن ماجه وأحمد

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, নিশ্চয়ই মেয়ের বিয়ে তার অভিভাবক দেয়া ছাড়া শুদ্ধ হয় না।

হাদিসের শিক্ষা

  • বিয়ে শুদ্ধ হওয়ার শর্ত হলো অভিভাবক। যদি অভিভাবক ছাড়া বিয়ে হয়, অথবা নারী নিজেকে বিয়ে দিল, তাহলে বিয়ে শুদ্ধ হবে না।
  • অভিভাবক হলো নারীর সবচেয়ে ঘনিষ্ঠ পুরুষ। সুতরাং নিকটতম পুরুষ অভিভাবক থাকা সত্ত্বে দূরের অভিভাবক তাকে বিবাহ দিতে পারবে না।
  • অভিভাবক হওয়ার জন্য শর্ত হলো: বিবেক সম্পন্ন প্রাপ্তবয়সী হওয়া,পুরুষ হওয়া, বিবাহের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পরিপক্ক জ্ঞান থাকা এবং অভিভাবক ও যার ওপর অভিভাবকত্ব করবে তাদের দীন (ধর্ম) এক হওয়া। কাজেই যে পুরুষ এসব গুণে গুণাণ্বিত না হবে সে বিবাহের অভিভাবকত্ব করার যোগ্য নয়।

বিবাহ

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়