হাদিস · 5800

তোমাদের দু’টো বিশেষ গুণ রয়েছে, যা আল্লাহ পছন্দ করেন – ধৈর্য ও সহিষ্ণুতা”।

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضيَ اللهُ عنهما قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْأَشَجِّ أَشَجِّ عَبْدِ الْقَيْسِ: «إِنَّ فِيكَ خَصْلَتَيْنِ يُحِبُّهُمَا اللهُ: الْحِلْمُ، وَالْأَنَاةُ».

ইবনু আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন:

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল কায়স গোত্রের আশাজ (ক্ষত বিশিষ্ট দলপতিকে) বললেন, “তোমাদের দু’টো বিশেষ গুণ রয়েছে, যা আল্লাহ পছন্দ করেন – ধৈর্য ও সহিষ্ণুতা”।

সহিহ সূত্র: মুসলিম · رواه مسلم

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল কায়েস গোত্রের আহত ও প্রধান আল-মুনযির ইবনু আইয রাদিয়াল্লাহু আনহুকে বলেন: তোমার দুটি গুণ আছে যা আল্লাহ পছন্দ করেন: বুদ্ধিমত্তা, বিবেচনা, গাম্ভীর্যতা এবং তাড়াহুড়ো না করা।

হাদিসের শিক্ষা

  • ধৈর্য ও সহনশীলতার প্রতি উৎসাহিত করা।
  • বিষয়গুলোর যাচাইকরণ এবং পরিণতি বিবেচনা করতে উৎসাহিত করা।
  • ধৈর্য এবং ধীরস্থিরতা ভালো গুণ।
  • আল্লাহ মানুষকে যে সৎ চরিত্রের উপর সৃষ্টি করেছেন তার জন্য আল্লাহর প্রশংসা করা।
  • আশায হলেন এমন ব্যক্তি যার মুখ, মাথা বা কপালে আঘাত লেগেছে।

তাওহীদুল আসমা ওয়াস সিফাতপ্রশংসিত আচরণসমূহ

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়