হাদিস · 5799

নিশ্চয়ই মুমিন ব্যক্তি তার উত্তম চরিত্রের মাধ্যমে (দিনের) সাওম পালনকারী ও (রাতের) তাহাজ্জুদ সালাত আদায়কারীর সমান মর্যাদা লাভ করতে পারে।

عن عائشة رضي الله عنها قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «إنَّ المُؤْمِنَ ليُدرِكُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَةَ الصَّائِمِ القَائِمِ».

‘আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন:

“নিশ্চয়ই মুমিন ব্যক্তি তার উত্তম চরিত্রের মাধ্যমে (দিনের) সাওম পালনকারী ও (রাতের) তাহাজ্জুদ সালাত আদায়কারীর সমান মর্যাদা লাভ করতে পারে।”

সহিহ সূত্র: আবু দাউদ ও আহমাদ · رواه أبو داود وأحمد

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন, নিশ্চয়ই উত্তম চরিত্র ব্যক্তিকে নিয়মিত দিনে সাওম পালনকারী ও রাতের তাহাজ্জুদ সালাত আদায়কারীর সমান মর্যাদায় পৌঁছে দেয়। উত্তম চরিত্রের সমষ্টি হলো: জনকল্যাণে কাজ করা, উত্তম কথা বলা, হাস্যোজ্জ্বল চেহারা প্রদর্শন, অন্যকে কষ্টদায়ক জিনিস থেকে বিরত থাকা এবং তা মানুষ থেকে আসলে বরদাশত করা।

হাদিসের শিক্ষা

  • চরিত্র সংশোধন ও তার পরিপূর্ণতার ব্যাপারে ইসলাম বিশেষ গুরুত্ব আরোপ করেছে।
  • হাদীসে উত্তম চরিত্রের ফযীলত বর্ণিত হয়েছে । এটি বান্দাকে ধারাবাহিক সাওম পালনকারী ও নিয়মিত রাতে তাহাজ্জুদ আদায়কারীর মর্যাদায় পৌছে দেয়।
  • দিনে সাওম পালন এবং রাতে নফল সালাত আদায় করা দুটি মহান আমল যাতে রয়েছে মানুষের আত্মার ওপর কষ্ট। কিন্তু উত্তম চরিত্রের অধিকারীকে তার উত্তম আচার আচরণ এবং প্রবৃত্তির সাথে সংগ্রামের কারণে তাদের মর্যাদায় পৌঁছায়।

প্রশংসিত আচরণসমূহ

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়