হাদিস · 5736

১৭৯০- হাম্মাম ইবনে হারেস হতে বর্ণিত, তিনি মিকদাদ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণনা করেছেন; এক ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু ‘আনহু-এর সামনেই তাঁর প্রশংসা শুরু করলে মিকদাদ হাঁটুর উপর ভর…

عن المقداد رضي الله عنه :أن رجلا جعل يمدح عثمان رضي الله عنه فعَمِدَ المقداد، فجَثَا على ركبتيه، فجعل يَحْثُو في وجهه الحَصْبَاءَ. فقال له عثمان: ما شأنك؟ فقال: إن رسول الله صلى الله عليه وسلم قال: «إذا رأيتم المَدَّاحِينَ، فاحْثُوا في وجوههم التراب».

হাম্মাম ইবনে হারেস হতে বর্ণিত, তিনি মিকদাদ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণনা করেছেন; এক ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু ‘আনহু-এর প্রশংসা শুরু করলে মিকদাদ হাঁটুর উপর ভর দিয়ে দাঁড়িয়ে তার মুখে কাঁকর ছিটাতে শুরু করলেন। তখন উসমান তাঁকে বললেন, ‘ কী ব্যাপার তোমার?’ তিনি বললেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা (মুখোমুখি) প্রশংসাকারীদের দেখলে তাদের মুখে ধুলো ছিটিয়ে দিয়ো।”

সহিহ সূত্র: মুসলিম · رواه مسلم

ব্যাখ্যা

মিকদাদ রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণনা করেন; এক ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু ‘আনহু-এর সামনেই তাঁর প্রশংসা শুরু করলে মিকদাদ তার স্বীয় হাঁটুর উপর ভর দিয়ে বসলেন এবং ছোট ছোট পাথর কুড়িয়ে প্রশংসাকারীর মুখে নিক্ষেপ করলেন। তখন উসমান তাঁকে জিজ্ঞাসা করলেন, ‘ কী ব্যাপার তুমি এমন করলে কেন?’ তিনি বললেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম (মুখোমুখি) প্রশংসাকারীদের দেখলে তাদের মুখে ধুলো ছিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।”

নিন্দনীয় আচরণসমূহ

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়