হাদিস · 5518
আল্লাহ তা‘আলা যার দ্বারা কল্যাণ চান, তাকে দীনের জ্ঞান দান করেন।
মু‘আবিয়াহ রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন:
“আল্লাহ তা‘আলা যার দ্বারা কল্যাণ চান, তাকে দীনের জ্ঞান দান করেন। আল্লাহই দানকারী, আর আমি বণ্টনকারী। এ উম্মত আল্লাহর আদেশ (কিয়ামাত) আসা পর্যন্ত সর্বদা আল্লাহর হুকুমের উপর প্রতিষ্ঠিত থাকবে, বিরুদ্ধবাদীরা তাদের কোন ক্ষতি করতে পারবে না।
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সংবাদ দিয়েছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে তাঁর দীনের বুঝ দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যে রিযিক, ইলেম ও অন্যান্য জিনিস দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বন্টনকারী। প্রকৃতপক্ষে দানকারী হলেন আল্লাহই। তিনি ছাড়া অন্যরা শুধু মাধ্যম। আল্লাহর অনুমতি ব্যতীত তারা কোন উপকার করতে পারে না। আল্লাহ এ উম্মতকে তার আদেশের উপর (হকের) সর্বদা রাখবেন। বিরুদ্ধচারীরা কিয়ামত পর্যন্ত তাদের কোন ক্ষতি করতে পারবে না।
হাদিসের শিক্ষা
- শরী'য়তের ইলমের গুরুত্ব ও ফযীলত এবং তা শিক্ষা করা ও তার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে।
- এ উম্মতের একদল অবশ্যই হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। যখনই কোন দল শেষ হয়ে যাবে তখন অন্য দল তার স্থলাভিষিক্ত হবে।
- আল্লাহ তাআলার বান্দার জন্য কল্যাণের ইচ্ছার অন্যতম হলো, তাকে দীনের জ্ঞান দান করা।
- নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা‘আলার আদেশে এবং তাঁর ইচ্ছায় দীনের জ্ঞান বন্টন করেন, তিনি কোন কিছুর মালিক নন।
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন