হাদিস · 5510
আল্লাহর আযাব থেকে অধিক মুক্তিদানকারী আল্লাহর যিকিরের মতো অধিক কার্যকর আর কোনো আমল আদম সন্তান করে নি।
মু‘আয ইবন জাবাল রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, “আল্লাহর আযাব থেকে অধিক মুক্তিদানকারী আল্লাহর যিকিরের মতো অধিক কার্যকর কোনো আমল আদম সন্তান করে নি।”
ব্যাখ্যা
যে সব কারণে জান্নাত লাভ হয় এবং জাহান্নাম থেকে বাঁচা যায়, মুমিনদের জন্য আল্লাহ তা‘আলা সে সব কারণগুলো সহজ করে দিয়েছেন। এ সব কারণসমূহের একটি অন্যতম কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার যিকির। হাদীসটি যিকিরের ফযীলত প্রমাণ করে। এটি দুনিয়া ও আখিরাতের বিপদ থেকে মুক্তি লাভের অন্যতম কারণসমূহের একটি। আর তা জাহান্নাম থেকে মুক্তিরও কারণ। এ ফযীলতটিকে যিকিরের ফযীলতসমূহ থেকে মহান ফযীলত বলে বিবেচনা করা হয়।
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন