হাদিস · 5479

আযান ও ইকামতের মধ্যবর্তী দোয়া প্রত্যাখ্যান করা হয় না”।

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الدُّعَاءُ لاَ يُرَدُّ بَيْنَ الأَذَانِ وَالإِقَامَةِ».

আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“আযান ও ইকামতের মধ্যবর্তী দোয়া প্রত্যাখ্যান করা হয় না”।

সহিহ সূত্র: আবু দাউদ, তিরমিযি ও নাসায়ি · رواه أبو داود والترمذي والنسائي

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান ও ইকামাতের মধ্যে দোয়ার ফজিলত বর্ণনা করেছেন। এই দোয়া প্রত্যাখ্যান করা হয় না এবং এটি কবুল হওয়ার বেশী উপযোগী । তাই এতে আল্লাহর কাছে প্রার্থনা করুন।

হাদিসের শিক্ষা

  • এ সময় দোয়া করার ফযীলত।
  • যদি দোয়াকারী দোয়ার আদবে সজ্জিত হয় এবং তার স্থান ও পুণ্যময় সময়কে লক্ষ্য রাখেন আর আল্লাহর অবাধ্যতা থেকে দূরে থাকেন এবং নিজের নফসকে সন্দেহ ও সংশয় থেকে রক্ষা করেন এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন: তাহলে সে উত্তর পাওয়ার বেশী যোগ্য ইনশাল্লাহ।
  • মুনাবী দোয়া কবুল হওয়া প্রসঙ্গে বলেন: অর্থাৎ, দোয়ার শর্ত,রোকন ও আদবসমূহ একত্র হওয়ার পর, যদি এর কোন একটি মিস হয়, তবে সে নিজেকে ব্যতীত অন্য কাউকে দোষ দিবে না।
  • দোয়া কবুল হওয়া: হয় তার দোয়া তার জন্য দ্রুত কবুল করা হবে, নয়তো তার থেকে অনুরূপ অমঙ্গল দূর করা হবে, অথবা তা তার জন্য পরকালে সংরক্ষণ করা হবে। এটা আল্লাহর হিকমত ও রহমত অনুসারে হয়।

দোয়া কবুল ও প্রত্যাখ্যাত হওয়ার কারণসমূহ

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়