হাদিস · 5329

হে আল্লাহ! আমি তোমার নিকটে গৰ্হিত চরিত্র, গৰ্হিত কাজ ও কু-প্রবৃত্তি হতে আশ্রয় চাই”।

عَن قُطْبَةَ بنِ مَالِكٍ رَضيَ اللهُ عنه قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ».

কুতবাহ ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন:

“হে আল্লাহ! আমি তোমার নিকটে গৰ্হিত চরিত্র, গৰ্হিত কাজ ও কু-প্রবৃত্তি হতে আশ্রয় চাই”।

সহিহ সূত্র: তিরমিযি · رواه الترمذي

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর দোআ ছিল: হে আল্লাহ, আমি আপনার কাছে সেসব মন্দ আখলাক থেকে আশ্রয় প্রার্থনা করি এবং কেবল আপনার কাছে পানাহ চাই, যা করতে আল্লাহ ও তাঁর রাসূল নিষেধ করেছেন। আপনি ছাড়া আর কারো কাছে নয়, যেমন ঘৃণা, হিংসা ও অহংকার এবং গালাগাল ও বকাঝকার মতো মন্দ কাজ থেকে এবং শরীয়াত বিরোধী সকল কুপ্রবৃত্তি থেকে আত্মা যা কামনা করে।

হাদিসের শিক্ষা

  • এই দোআর ফযীলত এবং এটি মুস্তাহাব।
  • মুমিন নিন্দনীয় আখলাক এবং নিন্দনীয় কাজ এড়াতে আগ্রহী হয় এবং খেয়াল-খুশির অনুসরণ ও কামনা-বাসনায় পতিত হওয়ার বিষয়ে সতর্ক থাকে।
  • আখলাক, কর্ম এবং প্রবৃত্তি ভালো ও মন্দে বিভক্ত হয়।

মাসনূন দোয়াসমূহ

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়