হাদিস · 5321

আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগরিবে সূরা আত-তূর পড়তে শুনেছি।

عن جُبَيْرُ بْنُ مُطْعِم رضي الله عنه قال: «سمعت النبي صلى الله عليه وسلم يقرأ في المغرب بِالطُّور».

জুবাইর ইবন মুতইম রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগরিবে সূরা আত-তূর পড়তে শুনেছি।”

সহিহ সূত্র: বুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه

ব্যাখ্যা

সাধারণত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে দীর্ঘ, মাগরিবের সালাতে ছোট ও পাঁচ ওয়াক্তের অন্যান্য সালাতে মধ্যম কিরাত তিলাওয়াত করতেন। কিন্তু তিনি কখনও কখনও বৈধতা বর্ণনা করার জন্যে ও অন্য কোন কারণে সাধারণ নিয়ম ত্যাগ করতেন। যেমন এ হাদীসে এসেছে, তিনি মাগরিবের সালাতে সূরা আত-তূর পড়েছেন, যদিও এটি বড় সূরার অন্তর্ভুক্ত।

সালাতের পদ্ধতি

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়