হাদিস · 5036

তোমার জন্য রয়েছে এর বিনিময়ে কিয়ামতের দিন সাতশতটি উষ্ট্রী, যেগুলো সবই হবে নাকে রশিযুক্ত।

عن أبي مسعود رضي الله عنه قال: جاء رجل إلى النبي صلى الله عليه وسلم بناقة مَخْطُومَةٍ، فقال: هذه في سبيل الله، فقال رسول الله صلى الله عليه وسلم : «لك بها يوم القيامة سبعمائة ناقة كلها مخطومة».

আবূ মাস‘ঊদ রাদিয়াল্লাহু ‘আনহু থেক মারফু‘ সূত্রে বর্ণিত, “এক ব্যক্তি নাকে রশি যুক্ত একটি উষ্ট্রী আল্লাহর রাস্তায় দান করল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য রয়েছে এর বিনিময়ে কিয়ামতের দিন নাকে রশিযুক্ত সাতশতটি উষ্ট্রী।”

সহিহ সূত্র: মুসলিম · رواه مسلم

ব্যাখ্যা

এ হাদীসে আল্লাহর রাস্তায় ব্যয়ের ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে, বিশেষ করে যেসব জিনিস দিয়ে জিহাদে সাহায্য করা যায়, যেমন ঘোড়া, উট ইত্যাদি। আল্লাহ এতে সাওয়াব বহুগুণ বাড়িয়ে দিবেন। কারণ ভালো কাজের সাওয়াব সাতশত গুণ পর্যন্ত হয়ে থাকে।

নফল সাদকাজিহাদের বিবিধ বিধান ও মাসআলা

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়