হাদিস · 4947

আমার সকল উম্মত জান্নাতে যাবে, যে অস্বীকার করবে সে ব্যতীত

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ إِلَّا مَنْ أَبَى»، قَالُوا: يَا رَسُولَ اللهِ، وَمَنْ يَأْبَى؟ قَالَ: «مَنْ أَطَاعَنِي دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَى».

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

“আমার সকল উম্মত জান্নাতে যাবে, যে অস্বীকার করবে সে ব্যতীত।” তারা জিজ্ঞেস করলেন, কে অস্বীকার করবে? তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেন: “যারা আমার আনুগত্য স্বীকার করেছে তারা জান্নাতে যাবে। আর যে আমার নাফরমানী করল সেই অস্বীকার করল।”

সহিহ সূত্র: বুখারি · رواه البخاري

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এ হাদীসে সংবাদ দিয়েছেন, তাঁর সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে যে অস্বীকার করল সে ব্যতীত।

সাহাবীগণ জিজ্ঞেস করলেন: হে আল্লাহর রাসূল ! অস্বীকারকারী কে?

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম উত্তর দিলেন: যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করবে এং অনুসরণ করবে সে জান্নাতে যাবে। আর যে তাঁর নাফরমানী করবে এবং শরী‘য়তের আনুগত্য করবে না,সেই তার মন্দ আমলের কারণে জান্নাতে প্রবেশে বাধাগ্রস্থ হবে।

হাদিসের শিক্ষা

  • রাসূলের আনুগত্যই আল্লাহর আনুগত্য। আর তাঁর নাফরমানীই হলো আল্লাহর নাফরমানী।
  • নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য জান্নাতে প্রবেশের আবশ্যক হয়ে যায়। অন্যদিকে তাঁর নাফরমানী জাহান্নামে প্রবেশর আবশ্যক হয়ে যায়।
  • এ উম্মতের আনুগত্যশীলদের জন্য রয়েছে এ হাদীসে সুসংবাদ। তারা সকলেই জান্নাতে প্রবেশ করবে, তবে যে আল্লাহ ও তাঁর রাসূলে নাফরমানী করবে সে ব্যতীত।
  • উম্মতের প্রতি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের মমতাবোধ এবং তাদের সকলের হেদায়েতের ব্যাপারে তাঁর আগ্রহ এ হাদীসে বর্ণিত হয়েছে।

আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়