হাদিস · 4225
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পান করার সময় তিনবার শ্বাস নিতেন।
عن أنس بن مالك رضي الله عنه أَنَّ رسولَ اللهِ صلى الله عليه وسلم كان يَتَنَفَّسُ في الشَّرَابِ ثَلَاثًا.
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম পান করার সময় তিনবার শ্বাস নিতেন।”
ব্যাখ্যা
“নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অভ্যাস ছিল, যখন তিনি পান করতেন তিন শ্বাসে পান করতেন। তিনি একবার পান করতেন অতঃপর মুখ থেকে পাত্র সরিয়ে নিতেন, অত:পর দ্বিতীয়বার পান করতেন এবং মুখ থেকে পাত্র সরিয়ে নিতেন, অত:পর তৃতীয়বার পান করতেন এবং মুখ থেকে পাত্র সরিয়ে নিতেন।”
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য ও পানীয়
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন