হাদিস · 4204

আল্লাহ যে ব্যক্তির কল্যাণ কামনা করেন, তাকে তিনি দুঃখ-কষ্টে পতিত করেন।

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «مَنْ يُرِدِ اللهُ بِهِ خَيْرًا يُصِبْ مِنْهُ».

আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

“আল্লাহ যে ব্যক্তির কল্যাণ কামনা করেন, তাকে তিনি দুঃখ-কষ্টে পতিত করেন।”

সহিহ সূত্র: বুখারি · رواه البخاري

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে, আল্লাহ যখন মুমিন বান্দাদের মধ্যে কারো কল্যাণ চান, তখন তিনি তাদেরকে তাদের জান, মাল ও পরিবার-পরিজনের ব্যাপারে পরীক্ষায় পতিত করেন। কেননা এতে উক্ত মুমিন ব্যক্তির দু‘আর মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় অর্জিত হয়, গুনাহ মাফ হয় এবং তার মর্যাদা বৃদ্ধি পায়।

হাদিসের শিক্ষা

  • মুমিন ব্যক্তি নানা ধরনের বালা-মুসিবতে পতিত হয়।
  • বালা-মুসিবত কখনো কখনো বান্দার জন্য আল্লাহর ভালোবাসার নিদর্শন হয়ে থাকে। এতে তার মর্যাদা বৃদ্ধি পায় এবং গুনাহসমূহ মার্জনা হয়।
  • বিপদ-আপদের সময় ধৈর্যধারণ করা এবং অধৈর্য না হওয়ার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে।

তাকদীর সংশ্লিষ্ট মাসআলাসমূহ

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়