হাদিস · 4201
যে ব্যক্তি বলবে, (سُبْحَانَ اللهِ العَظِيمِ وَبِحَمْدِهِ) তার জান্নাতে একটি খেজুর গাছ রোপন করা হবে।
عَنْ جَابِرٍ رَضيَ اللهُ عنهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَالَ: سُبْحَانَ اللهِ العَظِيمِ وَبِحَمْدِهِ، غُرِسَتْ لَهُ نَخْلَةٌ فِي الجَنَّةِ».
জাবির রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“যে ব্যক্তি বলবে, (سُبْحَانَ اللهِ العَظِيمِ وَبِحَمْدِهِ) তার জান্নাতে একটি খেজুর গাছ রোপন করা হবে।”
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যে ব্যক্তি বলে: «سبحان الله» অর্থাৎ আল্লাহকে সকল দোষ ও ত্রুটি থেকে পবিত্র, «العظيم» অর্থাৎ যিনি তাঁর সত্তা, গুণাবলি ও কাজে মহান , «وبحمده» অর্থাৎ তাঁর পরিপূর্ণ গুণাবলির প্রশংসার সাথে, তার জন্য জান্নাতে প্রতিবার বলার সময় একটি খেজুর গাছ রোপণ করা হয়।
হাদিসের শিক্ষা
- আল্লাহ তাআলার যিকির বেশি করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে, যেমন: তাসবিহ (সুবহানাল্লাহ) ও তাহমিদ (আলহামদুলিল্লাহ) বলা।
- জান্নাত প্রশস্ত, এবং এর বৃক্ষরোপণ হলো তাসবিহ ও তাহমিদ, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ ও নিয়ামত।
- হাদীসে অন্যান্য গাছের পরিবর্তে খেজুর গাছকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, কারণ এর অনেক উপকারিতা রয়েছে এবং এর ফল সুস্বাদু। এ কারণেই আল্লাহ তাআলা কুরআনে মুমিন ও তার ঈমানের উদাহরণ হিসেবে খেজুর গাছের কথা উল্লেখ করেছেন।
মহান আল্লাহর যিকির করার উপকারিতা
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন