হাদিস · 4191

যে ব্যক্তি ইলম শেখার উদ্দেশ্যে বের হলো, সে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর রাস্তায়।

عن أنس رضي الله عنه مرفوعاً: «من خَرج في طلب العلم فهو في سَبِيلِ الله حتى يرجع».

আনাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “যে ব্যক্তি ইলম শেখার উদ্দেশ্যে বের হলো, সে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর রাস্তায়।”

হাসান সূত্র: তিরমিযি · رواه الترمذي

ব্যাখ্যা

হাদীসটির অর্থ: যে ব্যক্তি তার ঘর বা শহর থেকে শর‘ঈ ইলমের অনুসন্ধানে বের হবে, সে বাড়িতে তার পরিবারের নিকট ফিরে না আসা পর্যন্ত যেন আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হলো। কারণ, দীনকে জীবিত করা, শয়তানকে অপদস্থ করা এবং প্রবৃত্তিকে কষ্ট দেয়ার ক্ষেত্রে সে একজন মুজাহিদের মতো।

হাদিসের শিক্ষা

  • ইলম তলব করা আল্লাহর রাস্তায় জিহাদ করা।
  • তালেবে ইলমের জন্য যুদ্ধের ময়দানে জিহাদকারী মুজাহিদের সমতুল সাওয়াব রয়েছে। কারণ, তারা উভয়ই আল্লাহর দীনকে শক্তিশালী করা এবং যা শরী‘আত না তা প্রতিহত করার কাজে নিয়োজিত।
  • এতে বলা হয়েছে, যে ইলম শেখার উদ্দেশ্যে বের হয়, তার যাওয়া ও আশার প্রতি কদমে সাওয়াব লিপিবদ্ধ হয় যতক্ষণ সে তার পরিবারের কাছে ফিরে না আসে।

ইলমের ফযীলত

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়