হাদিস · 3715

দরজার সামনে থেকে বের করে দেওয়া এলোমেলো চুল বিশিষ্ট বহু লোক রয়েছে যারা আল্লাহর উপর ভরসা করে কোন ব্যাপারে শপথ করলে আল্লাহ তা’আলা তা সত্যে পরিণত করে দেন”।

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضيَ اللهُ عنهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «رُبَّ أَشْعَثَ مَدْفُوعٍ بِالْأَبْوَابِ لَوْ أَقْسَمَ عَلَى اللهِ لَأَبَرَّهُ».

আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“দরজার সামনে থেকে বের করে দেওয়া এলোমেলো চুল বিশিষ্ট বহু লোক রয়েছে যারা আল্লাহর উপর ভরসা করে কোন ব্যাপারে শপথ করলে আল্লাহ তা’আলা তা সত্যে পরিণত করে দেন”।

সহিহ সূত্র: মুসলিম · رواه مسلم

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কিছু লোক আছে যাদের চুল জটলা এবং ধুলোয় ভরা, তারা তেল দেয় না বা ঘন ঘন ধোয় না। মানুষের কাছে তার সম্মান নেই, তাই তারা তাদের দরজা থেকে বিতাড়িত হন এবং তার প্রতি অবজ্ঞার কারণে তাদের কাছ থেকে তাকে বের করে দেওয়া হয়। তবে, যদি সে কোন কিছু ঘটার ব্যাপারে শপথ করে, তাহলে আল্লাহ তার মর্যাদার কারণে এবং তাকে শপথ ভঙ্গ করা থেকে রক্ষা করার জন্য সেটি সংঘটিত করেন।

হাদিসের শিক্ষা

  • আল্লাহ বান্দার চেহারা দেখেন না, বরং তিনি অন্তর ও কর্ম দেখেন।
  • একজন ব্যক্তির উচিত তার শরীর এবং পোশাকের চেয়ে তার আমল এবং হৃদয়ের পবিত্রতার প্রতি বেশি যত্নবান হওয়া।
  • আল্লাহর কাছে বিনয় এবং আত্মসমর্পণ দোআ কবুল হওয়ার একটি কারণ। অতএব, মুত্তাকী ব্যক্তিদের শপথ পূর্ণ করেন।
  • মানুষের জন্য নববী শিক্ষার বয়ান; যাতে তারা একে অপরকে তুচ্ছ না করে।

সৎকাজের ফযীলত

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়