হাদিস · 3706

এক মুসলিমের প্রতি অপর মুসলিমের হক পাঁচটি: ১. সালামের জবাব দেয়া, ২. অসুস্থ ব্যক্তির খোঁজ-খবর নেয়া, ৩. জানাযায় গিয়ে শরীক হওয়া, ৪. দা’ওয়াত কবুল করা এবং ৫. হাঁচিদাতার জবাব দেয়া।”১

عن أبي هريرة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ خَمْسٌ: رَدُّ السَّلَامِ، وَعِيَادَةُ الْمَرِيضِ، وَاتِّبَاعُ الْجَنَائِزِ، وَإِجَابَةُ الدَّعْوَةِ، وَتَشْمِيتُ الْعَاطِسِ».

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন:

“এক মুসলিমের প্রতি অপর মুসলিমের হক পাঁচটি: ১. সালামের জবাব দেয়া, ২. অসুস্থ ব্যক্তির খোঁজ-খবর নেয়া, ৩. জানাযায় গিয়ে শরীক হওয়া, ৪. দা’ওয়াত কবুল করা এবং ৫. হাঁচিদাতার জবাব দেয়া।”১

সহিহ সূত্র: বুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে একজন মুসলিমের প্রতি অপর মুসলিমের কতিপয় অধিকার বর্ণনা করেছেন। প্রথম অধিকার: কেউ সালাম দিলে সালামের জবাব দেয়া।

দ্বিতীয় অধিকার: অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করা, তার সাথে দেখা করা ও খোঁজ-খবর নেয়া।

তৃতীয় অধিকার: মৃতব্যক্তির গৃহ থেকে জানাযার সালাতে এবং সেখান থেকে কবরস্থানে গিয়ে শরীক হওয়া।

চতুর্থ অধিকার: বিয়ের ওয়ালিমা ইত্যাদিতে কেউ দাওয়াত দিলে তা কবুল করা।

পঞ্চম অধিকার: হাঁচিদাতার হাঁচিতে জবাব দেওয়া। হাঁচিদাতা ‘আল-হামদু লিল্লাহ’ (সকল প্রশংসা আল্লাহর) বললে, তার জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ (আল্লাহ তোমার উপর রহম করুন) বলা। অতপর হাঁচিদাতা বলবে: ‘ইয়াহদীকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম’ (আল্লাহ তোমাদেরকে সুপথ দেখান ও তোমাদের অন্তর সংশোধন করে দেন)।

হাদিসের শিক্ষা

  • মুসলিমদের মধ্যকার অধিকারসমূহ নিশ্চিত করতে এবং তাদের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও ভালোবাসা সুদৃঢ়করণে ইসলামের মহানুভবতা এ হাদীসে বর্ণিত হয়েছে।

সালাম ও অনুমতি প্রার্থনার আদবহাঁচি ও হাই তোলার আদবরোগী দেখার আদব

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়