হাদিস · 3701

মুসলিম ব্যক্তির ওপর যে সকল কষ্ট, রোগ-ব্যাধি, উদ্বেগ-উৎকন্ঠা, দুশ্চিন্তা, অনিষ্ট ও পেরেশানী আপতিত হয়, এমনকি যে কাঁটা তার দেহে বিদ্ধ হয়, এ সবের দ্বারা আল্লাহ তার গুনাহসমূহ থেকে…

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَعَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنهما عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: «مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ وَلَا وَصَبٍ وَلَا هَمٍّ وَلَا حُزْنٍ وَلَا أَذًى وَلَا غَمٍّ حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا إِلَّا كَفَّرَ اللهُ بِهَا مِنْ خَطَايَاهُ».

আবূ সা‘ঈদ আল-খুদুরী ও আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“মুসলিম ব্যক্তির ওপর যে সকল কষ্ট, রোগ-ব্যাধি, উদ্বেগ-উৎকন্ঠা, দুশ্চিন্তা, অনিষ্ট ও পেরেশানী আপতিত হয়, এমনকি যে কাঁটা তার দেহে বিদ্ধ হয়, এ সবের দ্বারা আল্লাহ তার গুনাহসমূহ থেকে ক্ষমা করেন।

সহিহ সূত্র: বুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه

ব্যাখ্যা

এ হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মুসলিম ব্যক্তির ওপর যে রোগ-ব্যাধি, উদ্বেগ-উৎকন্ঠা, দুশ্চিন্তা, বিপদাপদ, বালা-মুসিবত, ভয়-ভীতি, ক্ষুধা-দরিদ্রতা ইত্যাদি আপতিত হয়, এমনকি যে কাঁটা তার দেহে বিদ্ধ হয়, ফলে সে তাতে কষ্ট পায়, এ সব কিছু তার গুনাহসমূহের কাফফারা হয় এবং তার পাপসমূহ মুছার কারণ হয়।

হাদিসের শিক্ষা

  • আল্লাহ তা‘আলা কর্তৃক মুমিন বান্দাদের উপর অনুগ্রহ ও রহমত হাদীসে বর্ণিত হয়েছে, যেহেতু তারা সামান্য কষ্টে আপতিত হলেও আল্লাহ এর বিনিময় তাদের গুনাহ ক্ষমা করেন।
  • মুসলিমের উচিত সে যখন কোনো দুঃখ-কষ্ট ও বিপদাপদে আপতিত হবে, তখন এর বিনিময়ে আল্লাহর কাছে সাওয়াবের আশা করা। ছোট বড় সব বিপদাপদে ধৈর্যধারণ করা, যাতে এগুলো তার মযার্দা বৃদ্ধি ও গুনাহসমূহের কাফফারার কারণ হয়।

তাওহীদের ফযীলত

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়