হাদিস · 3599

উপরের হাত নীচের হাত অপেক্ষা উত্তম

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَهُوَ عَلَى المِنْبَرِ، وَذَكَرَ الصَّدَقَةَ، وَالتَّعَفُّفَ، وَالمَسْأَلَةَ: «اليَدُ العُلْيَا خَيْرٌ مِنَ اليَدِ السُّفْلَى، فَاليَدُ العُلْيَا: هِيَ المُنْفِقَةُ، وَالسُّفْلَى: هِيَ السَّائِلَةُ».

আব্দুল্লাহ ইবনু ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত:

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মিম্বারের উপর থাকা অবস্থায় সাদাকা করা ও ভিক্ষা করা হতে বেঁচে থাকা ও ভিক্ষা করা প্রসঙ্গ উল্লেখ করে বলেনঃ “উপরের হাত নীচের হাত অপেক্ষা উত্তম। উপরের হাত দাতার, আর নীচের হাত হলো ভিক্ষুকের”।

সহিহ সূত্র: বুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে খুতবা দেওয়ার সময় দান-খয়রাত এবং টাকা-পয়সা চাওয়া থেকে বিরত থাকার কথা উল্লেখ করলেন। তারপর বললেন: দানকারী ও ব্যয়কারীর উপরের হাতটি আল্লাহর কাছে ভিক্ষাকারী নিম্ন হাতের চেয়ে উত্তম এবং প্রিয়।

হাদিসের শিক্ষা

  • এতে সৎপথে দান ও ব্যয় করার ফজিলত এবং ভিক্ষাবৃত্তির নিন্দা রয়েছে।
  • এটি ভিক্ষাবৃত্তি থেকে বিরত থাকতে এবং মানুষের থেকে স্বাধীন থাকতে উৎসাহিত করে এবং সৎকর্মের অনুধাবন এবং নীচকর্ম ত্যাগ করতে উৎসাহিত করে, কারণ আল্লাহ সৎকর্ম পছন্দ করেন।
  • পুণ্যের দিক থেকে চার ধরণের হাত রয়েছে: সর্বোচ্চ হল সেই হাত যা দান করে, দ্বিতীয়টি হল সেই হাত যা নেওয়া থেকে বিরত থাকে, তৃতীয়টি হল সেই হাত যা না চেয়েই নেয় এবং চতুর্থটি হল সেই হাত যা চায়।

নফল সাদকাভরণপোষণের খরচ

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়