হাদিস · 3556

আল্লাহ আদাম আলাইহিস সালামকে সৃষ্টি করে বললেন: তুমি যাও। বসে থাকা ফিরিশতাদের ঐ দলটিকে সালাম দাও এবং তারা সালামের কী জবাব দেয় তা মনোযোগ সহকারে শোন? কারণ এটাই তোমার ও তোমার বংশধরের…

عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «لما خلق الله آدم صلى الله عليه وسلم قال: اذهب فَسَلِّمْ على أولئك -نَفَرٍ من الملائكة جلوس- فاستمع ما يُحَيُّونَكَ؛ فإنها تَحِيَّتُكَ وتحية ذُرِّيتِكَ. فقال: السلام عليكم، فقالوا: السلام عليك ورحمة الله، فَزَادُوهُ: ورحمة الله».

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মারফূ হিসেবে বর্ণিত, আল্লাহ আদাম আলাইহিস সালামকে সৃষ্টি করে বললেন: তুমি যাও। বসে থাকা ফিরিশতাদের ঐ দলটিকে সালাম দাও। তারা কি উত্তর দেয় তা তুমি মনোযোগসহ শোন। কারণ এটাই হবে তোমার ও তোমার বংশধরের সম্ভাষণ। তাই তিনি গিয়ে বললেন: ‘আস্সালামু আলাইকুম’। তারা জবাবে বললেন: ‘আস্সালামু ‘আলাইকা ওয়া রাহমাতুল্লাহ’। তারা তাঁর জবাবে ‘ওয়া রাহমাতুল্লাহ’ বাক্যটি বাড়িয়ে বললেন।

সহিহ সূত্র: বুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه

ব্যাখ্যা

হাদীসটির অর্থ: “আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তাঁকে একদল ফিরিশতাদের কাছে গিয়ে তাদের সালাম দিতে এবং মনোযোগ সহকারে তাদের সালামের জবাব শোনতে নির্দেশ দিলেন। কারণ, তাঁর ও তাদের মধ্যকার আদান প্রদান সম্ভাষণই হবে তাঁর ও তার পরবর্তীতে রাসূলগণের দীনের ওপর প্রতিষ্ঠিত বংশধরের শরীয়ত সম্মত সম্ভাষণ।” তাই তিনি গিয়ে বললেন: ‘আসসালামু আলাইকুম’। তারা জবাবে বললেন: ‘আসসালামু ‘আলাইকা ওয়া রাহমাতুল্লাহ’। তারা তাঁর জবাবে ‘ওয়া রাহমাতুল্লাহ’ বাক্যটি বাড়িয়ে বললেন। পরবর্তীতে এটিই হয়ে গেল শরীয়ত নির্ধারিত সম্ভাষণ ও তার জবাব।

পূর্ববর্তী নবী ও রাসূলগণ আলাইহিমুস সালামসালাম ও অনুমতি প্রার্থনার আদব

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়