হাদিস · 3475

যে ব্যক্তি তার দু’চোয়ালের মাঝের বস্তু (জিহ্বা) এবং দু’রানের মাঝখানের বস্তু (লজ্জাস্থান) এর জামানত আমাকে দিবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হবো।

عن سهل بن سعد رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال: «مَنْ يَضْمَنْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنْ لَهُ الْجَنَّةَ».

সাহল ইবনু সা’দ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“যে ব্যক্তি তার দু’চোয়ালের মাঝের বস্তু (জিহ্বা) এবং দু’রানের মাঝখানের বস্তু (লজ্জাস্থান) এর জামানত আমাকে দিবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হবো।”

সহিহ সূত্র: বুখারি · رواه البخاري

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দেন, যখন একজন মুসলিম দুটি জিনিস হেফাজতের জন্য আবশ্যক করবে, তবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে।

প্রথম: যেসব কথায় আল্লাহ রাগান্বিত হয় সেগুলো থেকে জিহ্বা তথা যবানকে হেফাজত করা।

দ্বিতীয়: অশ্লীল কাজ থেকে লজ্জাস্থানের হেফাজত করা।

কেননা এ দুটি অঙ্গের দ্বারাই সাধারণত অধিকাংশ পাপের কাজ সংঘটিত হয়।

হাদিসের শিক্ষা

  • যবান ও লজ্জাস্থানের সংরক্ষণ জান্নাতে যাওয়ার উপায়।
  • যবান ও লজ্জাস্থানকে বিশেষভাবে উল্লেখ করার কারণ হলো: মানুষের দুনিয়া ও আখিরাতের ব্যাপারে এ অঙ্গ দুটি সকল বালা-মুসিবত ও পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস।

জান্নাত ও জাহান্নামের বর্ণনা

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়