হাদিস · 3473
যখনই কোনো বিষয়ে আমি উমার রাদিয়াল্লাহু ‘আনহুকে বলতে শুনতাম, ‘আমার মনে হয়, এটা এই হবে’ তখনই (দেখতাম) বাস্তবে তাই হত; যা তিনি ধারণা করতেন।
عن ابن عمر رضي الله عنهما قال: ما سمعت عمر رضي الله عنه يقول لشيء قَطُّ: إني لأظنه كذا، إلا كان كما يظن.
ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “যখনই কোনো বিষয়ে আমি উমার রাদিয়াল্লাহু ‘আনহু-কে বলতে শুনতাম, ‘আমার মনে হয়, এটা এই হবে’ তখনই (দেখতাম) বাস্তবে তাই হত; যা তিনি ধারণা করতেন”।
ব্যাখ্যা
সাহাবীগণ দেখতেন উমার রাদিয়াল্লাহু ‘আনহু এমন বেশ কিছু বিষয়ে মত দিতেন যা তিনি ছাড়া অন্য কোনো মানুষের কাছে বাহ্যিকভাবে স্পষ্ট হতো না। অতঃপর যখন সে বিষয়গুলো বাস্তবে ফুটে উঠতো, তখন স্পষ্ট হতো যে, এ বিষয়ের ওপর উমারের পূর্বেকার সিদ্ধান্ত বাস্তবে যা ঘটেছে ও প্রকাশ পেয়েছে তার সাথে সঙ্গতিপূর্ণ ছিল।
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন