হাদিস · 3317

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁচি দিতেন, তখন তিনি তাঁর হাত অথবা কাপড় মুখের উপরে রাখতেন এবং তিনি তাঁর আওয়াজকে নিচু অথবা নমনীয় করতেন।

عن أبي هريرة رضي الله عنه قال: كان رسولُ الله صلى الله عليه وسلم إذا عَطَس وضَعَ يَدَه -أو ثوبَهُ- على فيهِ، وخَفَضَ -أو غضَّ- بها صوتَهُ.

আবূ হুরাইরা রদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন,

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁচি দিতেন, তখন তিনি তাঁর হাত অথবা কাপড় মুখের উপরে রাখতেন এবং তিনি তাঁর আওয়াজকে নিচু অথবা নমনীয় করতেন।

সহিহ সূত্র: আবু দাউদ, তিরমিযি ও আহমাদ · رواه أبو داود والترمذي وأحمد

ব্যাখ্যা

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁচি দিতেন, তখন:

প্রথমত: তাঁর হাত অথবা কাপড় মুখের উপরে দিতেন; যাতে তার মুখ অথবা নাক থেকে এমন কোন কিছু বের না হয়, যা পাশে থাকা ব্যক্তিকে কষ্ট দেয়।

দ্বিতীয়ত: তিনি তাঁর আওয়াজকে উঁচু না করে নিচু করতেন।

হাদিসের শিক্ষা

  • হাঁচি দেওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বর্ণনা এবং সেক্ষেত্রে তার অনুসরণ করা।
  • মুখ অথবা নাক থেকে বের হওয়া কোন বস্তু যেন পাশে থাকা ব্যক্তিকে কষ্ট না দেয়, এ জন্য মুখ ও নাকের উপরে কাপড় অথবা রুমাল রাখা মুস্তাহাব।
  • হাঁচির শব্দ অনুচ্চ স্বরে হওয়া উচিত। এটি পূর্ণ আদব (শিষ্টাচার) ও উত্তম আখলাকের পরিচায়ক।

হাঁচি ও হাই তোলার আদবমুহাম্মাদী চারিত্রিক গুণাবলী

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়