হাদিস · 3220

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের সময় উভয় বাহু পৃথক রাখতেন। এমনকি তাঁর বগলের শুভ্রতা দেখা যেতো।

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ رضي الله عنه: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا صَلَّى فَرَّجَ بَيْنَ يَدَيْهِ حَتَّى يَبْدُوَ بَيَاضُ إِبْطَيْهِ.

আব্দুল্লাহ ইবনু মালিক ইবনু বুহাইনাহ রদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন:

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের সময় উভয় বাহু পৃথক রাখতেন। এমনকি তাঁর বগলের শুভ্রতা দেখা যেতো।

সহিহ সূত্র: বুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন, তখন তিনি তার দুই হাতের মধ্যে ফাঁক রাখতেন। তিনি তার প্রতিটি হাতের পাশের দিক উক্ত হাত দুটি ডানার ন্যায় ছড়িয়ে দিতেন। এমনকি এতে তার বগলের চামড়ার রঙ বোঝা যেত। বাহুদ্বয়কে ছড়িয়ে দেওয়া এবং পার্শদেশ থেকে উভয়টিকে দূরে রাখার ক্ষেত্রে এটি হচ্ছে সর্বোচ্চ গুরুত্বারোপ।

হাদিসের শিক্ষা

  • সিজদার ক্ষেত্রে এ ধরণটি মুস্তাহাব, তা হচ্ছে: দুই পার্শদেশ থেকে দুই বাহুকে দূরে রাখা।
  • যদি মুক্তাদীর হাত ফাঁকা রাখার কারণে পাশে থাকা ব্যক্তির কষ্ট হয়, তাহলে তার জন্য এমন করা জায়িয হবে না।
  • সিজদার অবস্থায় হাত ফাঁকা রাখার মধ্যে অনেক হিকমত রয়েছে, যেমন: সালাতের মধ্যে আগ্রহ ও উদ্দীপনা প্রকাশ এবং যখন সিজদাহর প্রতিটি অঙ্গের উপরে নির্ভর করা হয়, তখন ইবাদাতের ক্ষেত্রে প্রতিটি অঙ্গের হক আদায় হয়। আরো বলা হয়ে থাকে: এর আরো একটি হিকমত হচ্ছে এটা বিনয়ের সাথে সবচেয়ে সাদৃশ্যপূর্ণ, এবং নাক ও কপালকে যমীনের সবচেয়ে কাছাকাছি রাখা হয়, এবং প্রতিটি অঙ্গকে অন্য অঙ্গ থেকে পৃথক রাখা যায়।

সালাতের বিষয়ে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়