হাদিস · 3150

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম যখন টয়লেটে প্রবেশ করতেন, তখন বলতেন: “ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الخُبُثِ وَالخَبَائِثِ ” “হে আল্লাহ! আমি আপনার নিকট অপবিত্র…

عَنْ أَنَسٍ رضي الله عنه قَألَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الخَلاَءَ قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الخُبُثِ وَالخَبَائِثِ».

আনাস রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন:

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম যখন টয়লেটে প্রবেশ করতেন, তখন বলতেন:
“ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الخُبُثِ وَالخَبَائِثِ ”
“হে আল্লাহ! আমি আপনার নিকট অপবিত্র জিনিস বা শয়তান নর-নারী থেকে আশ্রয় গ্রহণ করছি।”

সহিহ সূত্র: বুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম যখন পেশাব বা পায়খানায় প্রবেশ করতে ইচ্ছা করতেন, তখন তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, যাতে আল্লাহ তাঁকে পুরুষ ও নারী শয়তানের অনিষ্টতা থেকে রক্ষা করেন। الخبث والخبائث এর ব্যাখ্যায় কেউ কেউ অকল্যাণ ও অপবিত্রতা বলেছেন।

হাদিসের শিক্ষা

  • পেশাব বা পায়খানায় প্রবেশের সময় এ দু‘আ পাঠ করা মুস্তাহাব।
  • সমস্ত সৃষ্টিজগৎ যাবতিয় ক্ষতি থেকে রক্ষা পেতে বা সকল পরিস্থিতিতে তার রক্ষার জন্যে তাদের রবের কাছে তারা মুখাপেক্ষী।

পায়খানা-পেশাব সম্পন্ন করার আদবসমূহ

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়