হাদিস · 3144

ফিতরাত (ভালো স্বভাব) পাঁচটি: খাতনা করা, (নাভির নীচে) ক্ষুর ব্যবহার করা, গোঁফ ছোট করা, নখ কাটা ও বগলের পশম উপড়ে ফেলা।

عن أبِي هريرة رضي اللَّه عنه: سمعتُ النبِيّ صلى الله عليه وسلم يقول: «الفِطْرَةُ خمسٌ: الخِتَانُ والاستحدادُ وقصُّ الشَّارِبِ وتقليمُ الأظفارِ وَنَتْفُ الآبَاطِ».

আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি:

“ফিতরাত (ভালো স্বভাব) পাঁচটি: খাতনা করা, (নাভির নীচে) ক্ষুর ব্যবহার করা, গোঁফ ছোট করা, নখ কাটা ও বগলের পশম উপড়ে ফেলা।”

সহিহ সূত্র: বুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম দীন-ইসলাম ও রাসূলদের সুন্নাত থেকে পাঁচটি ফিতরাত (স্বভাব) বর্ণনা করেছেন:

প্রথমটি হলো: খাতনা করা, আর তা হলো পুরুষাঙ্গের মাথার ওপর থেকে অতিরিক্ত চামড়া কেটে ফেলা এবং নারীর যোনিপথে (পুরুষাঙ্গ) প্রবেশ স্থানের ওপর থেকে চামড়ার মাথা কেটে ফেলা।

দ্বিতীয়টি হলো: (নাভির নীচে) ক্ষুর ব্যবহার করা, আর তা হলো নাভীর নীচের চুল যা পেশাবের রাস্তার আশ-পাশে রয়েছে তা মুন্ডিয়ে ফেলা।

তৃতীয়টি হলো: গোঁফ ছোট করা, আর তা হলো পুরুষের ওপরের ঠোটে যা গজায় তা এমনভাবে ছোট করা যেন ঠোট প্রকাশ পায়।

চতুর্থটি হলো: নখ কাটা।

পঞ্চমটি হলো: বগলের পশম উপড়ে ফেলা।

হাদিসের শিক্ষা

  • আল্লাহ তা‘আলা রাসূলগণের যেসব সুন্নাতকে মহব্বত করেন এবং তাতে সন্তুষ্ট হোন ও তার নির্দেশ প্রদান করেন; তা পূর্ণতা, পবিত্রতা ও সৌন্দর্যের দিকে আহ্বান করে।
  • এসব জিনিসের প্রতি খেয়াল রাখার বিধান এবং তার থেকে বে-খেয়াল না হওয়া।
  • এসব অভ্যাসের দুনিয়াবী ও দীনি অনেক ফায়দা রয়েছে; যেমন নিজের অবয়বকে সুন্দরভাবে প্রকাশ করা, শরীর পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, পবিত্রতার প্রতি যত্নশীল থাকা, কাফিরদের বিরোধিতা করা ও আল্লাহর নির্দেশ পালন করা।
  • অন্যান্য হাদীসে এই পাঁচটি অভ্যাস ছাড়া বেশী অভ্যাস উল্লেখ করা হয়েছে, যেমন দাড়ি লম্বা করা, মিসওয়াক করা প্রভৃতি।

স্বভাবগত সুন্নত

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়