হাদিস · 3079

তোমাদের কেউ প্রসাব করার সময়ে যেন তার পুরুষাঙ্গ ডান হাত দিয়ে না ধরে, ডান হাত দ্বারা মলদার পরিষ্কার না করে এবং (পান করার সময়) পানির পাত্রে যেন নিঃশ্বাস না ফেলে।

عَنْ أَبِي قَتَادَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يُمْسِكَنَّ أَحَدُكُمْ ذَكَرَهُ بِيَمِينِهِ وَهُوَ يَبُولُ، وَلَا يَتَمَسَّحْ مِنَ الْخَلَاءِ بِيَمِينِهِ، وَلَا يَتَنَفَّسْ فِي الْإِنَاءِ».

আবূ কাতাদাহ রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

"”তোমাদের কেউ প্রসাব করার সময়ে যেন তার পুরুষাঙ্গ ডান হাত দিয়ে না ধরে, ডান হাত দ্বারা মলদার পরিষ্কার না করে এবং (পান করার সময়) পানির পাত্রে যেন নিঃশ্বাস না ফেলে।”

সহিহ সূত্র: বুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীসটিতে কতিপয় শিষ্টাচার বর্ণনা করেছেন; এখানে তিনি প্রসাব করা অবস্থায় ডান হাত দিয়ে পুরুষাঙ্গ ধরতে নিষেধ করেছেন এবং পিছন ও সামনের রাস্তার ময়লাও ডান হাত দ্বারা দূর করতে নিষেধ করেছেন; কেননা ডান হাত সম্মানজনক কাজের জন্য তৈরী করা হয়েছে। অনুরূপভাবে যে পাত্রে পানি পান করা হয়, তাতে নিঃশ্বাস ফেলতে নিষেধ করেছেন।

হাদিসের শিক্ষা

  • শিষ্টাচার ও পরিচ্ছন্নতার ব্যাপারে ইসলামের অগ্রবর্তিতার বর্ণনা করা হয়েছে।
  • ময়লা বস্তু থেকে দূরে থাকা, যখন একান্ত বাধ্য হয়, তখন তা বাম হাতে করবে।
  • বাম হাতের উপর ডান হাতের সম্মানের বর্ণনা করা হয়েছে।
  • ইসলামী শরী‘আতের পূর্ণতা এবং এর শিক্ষা-দিক্ষার সামগ্রিকতার বর্ণনা করা হয়েছে।

পানাহারের আদবপায়খানা-পেশাব সম্পন্ন করার আদবসমূহ

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়