হাদিস · 3031

তোমরা তোমাদের কাতারগুলো সোজা কর; কেননা কাতার সোজা করা সলাতের পূর্ণতার অন্তর্ভুক্ত।

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَوُّوا صُفُوفَكُمْ، فَإِنَّ تَسْوِيَةَ الصَّفِّ مِنْ تَمَامِ الصَّلَاةِ».

আনাস ইবনু মালিক রদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

“তোমরা তোমাদের কাতারগুলো সোজা কর; কেননা কাতার সোজা করা সলাতের পূর্ণতার অন্তর্ভুক্ত।“

সহিহ সূত্র: বুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়কারীদেরকে আদেশ করেছেন তারা যেন তাদের কাতারকে সোজা করে, তাদের কেউ কারো থেকে এগিয়ে অথবা পিছিয়ে দাঁড়াবে না। আর কাতার সোজা করা সালাতের পূর্ণতার অন্তর্ভুক্ত, কাতার বাঁকা হওয়া সালাতের মধ্যে ত্রুটি এবং অপূর্ণতা।

হাদিসের শিক্ষা

  • সালাতে পূর্ণতা নিয়ে আসে এবং তার মধ্যকার ঘাটতি দূর করে এমন প্রতিটি বিষয়ের ব্যাপারে যত্নবান হওয়া।
  • শিক্ষাদানের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমত। এখানে তিনি হুকুমটির শরী‘আতসম্মত হওয়ার হিকমত বর্ণনা এবং তা পালনে ব্যক্তিকে উদ্যমী করার নিমিত্তে বিধানকে তার কারণের সাথে সংযুক্ত করেছেন।

ইমাম ও মুক্তাদির বিধানাবলীমসজিদের বিধানসমূহ

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়